০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনমজুরের অ্যাকাউন্টে মাত্র কয়েকদিনেই ২২১ কোটির লেনদেন, আয়কর নোটিস পেয়ে চোখ কপালে তার

ইলাহাবাদ ২১অক্টোবর:

পেশায় জোগাড় মিস্ত্রি ।সামান্য এক জোগাড় মিস্ত্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটির লেনদেন। আয়কর নোটিস পেয়ে চক্ষু চড়কগাছ। উত্তর প্রদেশের বস্তি জেলার বাতানিয়া গ্রামের শিব প্রসাদ নিষাদের বাড়িতে আয়কর দফতরের নোটিস। নোটিস পৌঁছানোর পরই আলোড়ন সৃষ্টি হয়। শিবপ্রসাদ দিল্লিতে মার্বেল মিস্ত্রির কাজ করেন। প্রতিবেশীর কাছে আয়কর দফতরের চিঠির বয়ান শুনে পায়ের তলায় মাটি সরে যায় পরিবারের সদস্যদের। আয়কর দফতরের বিজ্ঞপ্তিতে শিবপ্রসাদ নিষাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২২১ কোটি টাকার লেনদেন দেখানো হয়েছে।

নোটিশে ২০ অক্টোবরের মধ্যে সব কাগজপত্রসহ আয়কর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ লেনদেনের খবরে চোখ কপালে পরিবারের সদস্যদের। দিল্লিতে জোগাড়ের কাজ ছেড়ে শিবপ্রসাদ বিষয়টি জানতে পেরে গ্রামের বাড়িতে ফিরে আসেন। আয়কর বিভাগে পৌঁছানোর পরে, শিব প্রসাদ আয়কর আধিকারিকের সঙ্গে দেখা করে বললেন, স্যার, আমি একজন সামান্য শ্রমিক হিসাবে কাজ করি, আমি মার্বেলের কাজ করে প্রতিদিন ৫০০ টাকা পাই।  কীভাবে এত টাকা লেনদেন হয়েছে এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। ওই শ্রমিক জানান, কেউ তার প্যান কার্ডের অপব্যবহার করেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিনমজুরের অ্যাকাউন্টে মাত্র কয়েকদিনেই ২২১ কোটির লেনদেন, আয়কর নোটিস পেয়ে চোখ কপালে তার

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, শনিবার