০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

    • পুবের কলম
      দেরাদুন ৩ ফেব্রুয়ারি
      উত্তরাখণ্ডের দেরাদুন এলাকার বিকাশনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনা। মৃত্যু হল ৩ জন বাসযাত্রীর। জখম হলেন আরও ১৫ জন। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুদোই খাদ এলাকায়। জানা যাচ্ছে, হিমাচল রোড টান্সপোর্ট কর্পোরেশনের বা এইচআরটিসির একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে চাউপাল থেকে পাওন্তা সাহিবের দিকে যাচ্ছিল। এরপর বিকাশনগরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। দুর্ঘটনার জেরে রাস্তার ধারের খাদে গড়িয়ে পড়ে বাস। অকুস্থলেই মৃত্যু হয় তিনজন বাস যাত্রীর। ১৫ জন জখম হন। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে যায় উদ্ধারকারী দল। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, মৃত বাসযাত্রীদের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ।
      ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। জানিয়েছেন, পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ফোনে জেলাশাসকের সঙ্গে কথাও বলেছেন তিনি। প্রয়োজনে এয়ারলিফ্টের মাধ্যমে গুরুতর জখমদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার