০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় আমেরিকার মদতে ইজরায়েলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে উত্তাল কাশ্মীর। এই আবহে উপত্যকার মানুষের আবেগকে সমর্থন জানানো এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় শ্রীনগরের লোকসভা সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে দায়ের হল এফআইআর। খামেনিকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরের সাংসদ এবং শহরের প্রাক্তন মেয়র জুনায়েদ আজিম মাট্টুর বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে জনমানসে ভীতি তৈরি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “ভুল তথ্য ছড়ানোর এই ইচ্ছাকৃত প্রচেষ্টা শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।” সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা এবং রাষ্ট্রবিরোধী অপরাধে প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ।

আরও পড়ুন: খামেনি হত্যা: আমেরিকা-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা, ইরানি জনগণের প্রতি সংহতি জানালেন ওমর আব্দুল্লাহ

সাংসদ রুহুল্লাহ মেহদি গত সোমবার কাশ্মীরে খামেনি হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভের কিছু ভিডিয়ো আপলোড করেছিলেন। সেখানে এক মহিলা বিক্ষোভকারীকে নিরাপত্তা কর্মীদের হাতে নিগৃহীত হতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এই ভিডিওগুলি শেয়ার করার অভিযোগে সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও রুহুল্লাহ মেহদি সাফ বলেছেন, এই এফআইআর তাঁকে নীরব করতে পারবে না।

আরও পড়ুন: খামেনি ‘হত্যা’র প্রতিবাদে উত্তাল লখনউ: রাজপথে আমেরিকা-ইজরায়েল বিরোধী মিছিলে জনজোয়ার

আরও পড়ুন: জেএনইউ-তে মোদী-শাহ বিরোধী স্লোগান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

আপডেট : ৪ মার্চ ২০২৬, বুধবার