নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ নারী ও শিশু। শনিবার সন্ধ্যায় বিয়ের গাড়িবহরের একটি বাস ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দাঁড়ানো অবস্থায় হঠাৎ গড়িয়ে নদীতে পড়ে যায়।
স্থানীয় পরিবহন সংস্থা এনইউআরটিডব্লিউ’র কর্মকর্তা আবুবকর মুহাম্মদ জানিয়েছেন, বাসটিতে নববধূ ও তার পরিবারের সদস্যরা ছিলেন। কনের বাবার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে স্বামীর বাড়ির পথে ফিরছিলেন তারা। এই দুর্ঘটনায় আনন্দঘন মুহূর্ত পরিণত হয় শোকে।


















