পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে উদ্ভূত যুদ্ধকালীন পরিস্থিতি ও অস্থিরতার জেরে সেখানে কর্মরত ও বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। এই সংকটের মোকাবিলায় এবং আটকে পড়া ভারতীয়দের দ্রুত সহায়তা পৌঁছে দিতে মঙ্গলবার বিশেষ কন্ট্রোল রুম চালু করল বিদেশ মন্ত্রক। দিল্লিতে ২৪ ঘণ্টা সচল এই কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিক এবং দেশে থাকা তাঁদের দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের জন্য বিদেশ মন্ত্রক নিম্নলিখিত নম্বরগুলি প্রকাশ করেছে। টোল ফ্রি নম্বর: 1800118797 । অন্যান্য নম্বর: +91-11-23012113, +91-11-23014104, +91-11-23014105 । এছাড়াও ইমেলের মাধ্যমে যোগাযোগের জন্য situationroom@mea.gov.in ঠিকানাটি ব্যবহার করা যাবে।
দিল্লির কন্ট্রোল রুমের পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলিতে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিকেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সংকটে পড়লে সরাসরি সংশ্লিষ্ট দূতাবাসের নিচের নম্বরগুলিতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল- বাহরিন- +973-39418072, ইরান- +98-9128109115, ইরাক- +964-7716511185। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর পরিস্থিতির ওপর ভারত সরকার প্রতিনিয়ত নজর রাখছে।




























