০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে সাম্প্রতিক সামরিক অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আব্বাস আরাঘচী। তিনি অভিযোগ করেছেন, এই সংঘাতের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ তার দায়িত্ব পালন করছে না।

শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল সামরিক অভিযানে শত শত নিরপরাধ ইরানি নাগরিক নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের উচিত ছিল আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে যুদ্ধ বন্ধে আরও দৃঢ় ভূমিকা নেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি আন্তিও গুতেরাস-এর সাম্প্রতিক মন্তব্যের জবাব দেন। জাতিসংঘের মহাসচিব এই সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে আরাঘচি বলেন, এটিকে শুধু লড়াই বলা ঠিক নয়, বরং এটি দুটি শক্তিধর দেশের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে চালানো আগ্রাসন।

আরও পড়ুন: হুমকি দিয়ে আলোচনা অসম্ভব: আমেরিকাকে সাফ জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মানবিক বিপর্যয়ের দিকেও নজর দেওয়া জরুরি। তাঁর দাবি, গত সাত দিনে হামলায় বহু নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। শুধু মিনাব শহরেই ১৭৫ জন শিশু প্রাণ হারিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার সময়েই গত নয় মাসে দ্বিতীয়বারের মতো এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলি খোমেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়েছে। সেই অভিযানে সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সাংবাদিক ছত্রপতি হত্যা মামলা: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস গুরমিত রাম রহিম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ৭ মার্চ ২০২৬, শনিবার