০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় কুয়েতে দূতাবাস বন্ধ করল আমেরিকা

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের পরিধি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে চরম যুদ্ধকালীন পরিস্থিতি। এই আঞ্চলিক উত্তেজনার ফলে নিরাপত্তার খাতিরে কুয়েতে অবস্থিত নিজেদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের সমস্ত কূটনৈতিক ও কনস্যুলার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করেছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতিক ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির ও উত্তপ্ত আবহে কুয়েতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থেকেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত এবং জরুরি—সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট আপাতত বাতিল করা হয়েছে। ভিসা সংক্রান্ত কাজ থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা ঝুঁকি হ্রাস পেলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দেওয়া হবে।

ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা এবং মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, কুয়েতে মার্কিন কার্যক্রম স্থগিত হওয়া এই অঞ্চলে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হওয়ার স্পষ্ট সংকেত।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় কুয়েতে দূতাবাস বন্ধ করল আমেরিকা

আপডেট : ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার