০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেঘালয়ে সন্দেহজনক সংক্রমণে দুই অগ্নিবীর প্রশিক্ষণার্থীর মৃত্যু, সতর্কতা জারি

পুবের কলম, শিলং: মেঘালয়ের শিলং শহরের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সন্দেহজনক জীবাণু সংক্রমণে দুই অগ্নিবীর প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং অসুস্থদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। জানা গেছে, আসাম রেজিমেন্টাল প্রশিক্ষণ শিবিরে কয়েকজন প্রশিক্ষণার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথম জনের মৃত্যু হয় এক সপ্তাহ আগে। পরে আরও একজনের মৃত্যু হয় ২৩ ফেব্রুয়ারি। বাকিদের আলাদা কক্ষে রেখে চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসকদের মতে, আক্রান্তদের তীব্র জ্বর, মাথাব্যথা, বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। রোগটি দ্রুত ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্য সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সংক্রমণের কারণ খুঁজে বের করতে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মেঘালয়ে এইচআইভি আক্রান্তের সংখ্যা দেশে সর্বাধিক বলে জানানো হয়েছে। সেখানে ১০ হাজারের বেশি রোগী চিকিৎসাধীন আছেন। সরকার পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

আরও পড়ুন: মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪ শ্রমিক
সর্বধিক পাঠিত

কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেঘালয়ে সন্দেহজনক সংক্রমণে দুই অগ্নিবীর প্রশিক্ষণার্থীর মৃত্যু, সতর্কতা জারি

আপডেট : ১ মার্চ ২০২৬, রবিবার