০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ নয়, আলোচনার পথেই সমাধান: ইরান ইস্যুতে মোদির বার্তা

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শুধু সেনা পাঠিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে।

মোদি বলেন, বর্তমানে সারা বিশ্ব এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় সংঘাত বাড়ানোর পরিবর্তে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন, ভারত সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে। ইউক্রেন হোক কিংবা পশ্চিম এশিয়া—যেখানেই সংঘাত তৈরি হোক না কেন, ভারত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধ পরিস্থিতি কখনোই স্থায়ী সমাধান নিয়ে আসে না। তাই বৈশ্বিক সংকট মোকাবিলায় পারস্পরিক আলোচনা, সমঝোতা এবং কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ।

আরও পড়ুন: ডিপফেক নিয়ে ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড’ তৈরির ডাক প্রধানমন্ত্রীর, ‘এআই ভবিষ্যৎ’ বিশ্বমঞ্চে বার্তা মোদির

আরও পড়ুন: বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা নির্বাচন: অভিষেক মনু সিংভি-সহ ৬ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধ নয়, আলোচনার পথেই সমাধান: ইরান ইস্যুতে মোদির বার্তা

আপডেট : ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার