সোমবার সকালে ফের নড়েচড়ে বসাল ইডি। একযোগে চার জেলায় ২২টি জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও কলকাতার একাধিক ঠিকানায় হানা দেওয়া হয়।
ঝাড়গ্রামে গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকের একাধিক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি-র টিম। তল্লাশি চালানোর পাশাপাশি ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদও চলছে। অভিযানে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় রাষ্ট্রায়ত্ত এক বিমা সংস্থার কর্মীর বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। এছাড়া, জেমস লং সরণি ও সখেরবাজারের এক মাইনিং সংস্থার ডিরেক্টরের বাড়িতেও অভিযান চালানো হয়।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর শহরের যমুনাবালী এলাকায় বালি ব্যবসায়ী ও ঠিকাদার সৌরভ কুমার রায়ের বাড়িতেও তল্লাশি চলছে।






























