পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ সফরে সভাস্থল পরিবর্তন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার শিলিগুড়িতে আদিবাসী সম্প্রদায়ের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপর রাগ করেছেন বলেই তাঁকে স্বাগত জানাতে আসেননি।
শনিবার শিলিগুড়ির বিধাননগরে আদিবাসী সম্প্রদায়ের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু নিরাপত্তা ও অন্যান্য কারণে পরে সেই অনুষ্ঠানস্থল বদলে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে আয়োজন করা হয়। সেখানে পৌঁছে দেখা যায়, উপস্থিত মানুষের সংখ্যা খুবই কম। এতে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। গোঁসাইপুরে অনুষ্ঠান শেষ করে পরে তিনি বিধাননগরে আদিবাসীদের সমাবেশে পৌঁছন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, বিধাননগরে অনুষ্ঠান হলে আরও বেশি মানুষ আসতে পারতেন, কারণ সেখানে যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু রাজ্য প্রশাসন কেন সেখানে অনুমতি দিল না, তা তিনি বুঝতে পারছেন না।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁর ছোট বোনের মতো এবং তিনিও বাংলার মেয়ে। বাংলার মানুষের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। তবে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত না থাকায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। উল্লেখ্য, সাধারণত রাষ্ট্রপতির সফরের সময় রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বা সরকারের কোনও প্রতিনিধি উপস্থিত থাকেন। কিন্তু এদিন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেবল শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বিষয়টিও বক্তব্যে উল্লেখ করেন



























