পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার ফ্রান্সের লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। লিয়নের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন।
আরও পড়ুন:
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে।
জরুরি বিভাগ জানায়, একটি ৭ তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর। দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ বের করতে পারেনি কর্তৃপক্ষ।আরও পড়ুন:
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, ‘আগুন লাগার কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। নিহত শিশুদের সবার বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে।’ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীদের প্রশংসা করেন তিনি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।