১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় দুই শিশু সহ মৃত ১১, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। এর মধ্যে দুজন শিশু। আহত আরও একজন। ভোররাতে বাস-গাড়ি মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রাজ্যের বেতুল জেলার ঝালর থানার কাছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে একটি বাসকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহত হয়েছে আরও ১। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা, আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে।

বেতুল পুলিশ কন্ট্রোল রুমের অ্যাসিস্ট্যান্ট পুলিশ আধিকারিক শিবরাজ সিং ঠাকুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে ভাইন্সদেহি সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে তিনজন মহিলা। একটি পাঁচ বছরের শিশুও রয়েছে। রাত প্রায় ২টো নাগাদ এই ঘটনা ঘটেছে’। নিহতরা শ্রমিক, মহারাষ্ট্রের অমরাবতী থেকে এখানে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে গ্যাস কাটারের সাহায্যে এসইউভি থেকে ছিন্নভিন্ন দেহাবশেষ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি ফাঁকা ছিল, সেখানে যাত্রী ছিল না।  তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুটি গাড়িই খুব দ্রুত গতিতে চলছিল। এই কারণে নিয়ন্ত্রণ করতে পারেনি। ভোররাতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় দুই শিশু সহ মৃত ১১, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার