১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমারে ১১২ রোহিঙ্গার জেল

পুবের কলম ওয়েব ডেস্কঃ অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় ১১২ জন সংখ্যালঘু রোহিঙ্গা নাগরিককে কারাদণ্ডের আদেশ দিয়েছে মায়ানমারের সামরিক জান্তা পরিচালিত একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জন শিশুও রয়েছে। গত ৬ জানুয়ারি মায়ানমারের দক্ষিণাঞ্চলের আয়াবতি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত এই কারাদণ্ড দেয়।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে ইউনূসের ৭ প্রস্তাব

দণ্ডপ্রাপ্ত শিশুদের মধ্যে যে পাঁচজনের বয়স ১৩ বছরের কম তাদের দু’বছরের সাজা দেওয়া হয়েছে। বাকি শিশুদের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়, গত বছরের ডিসেম্বরে কোনও বৈধ কাগজপত্র ছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেতে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: মিয়ানমারে প্রথম দফার ভোট ২৮ ডিসেম্বর , নজর রাখছে নয়াদিল্লি, চিন

আরও পড়ুন: ফের ভূমিকম্প! এবার নেপালে, কম্পনের মাত্রা ৫.০

রোহিঙ্গাদের মূল বাসভূমি হল মায়ানমারের রাখাইন রাজ্য। কিন্তু মায়ানমারের কোনও সরকারই তাদের দেশটির নাগরিক বলে স্বীকৃতি দেয়নি। ফলে সংখ্যালঘু মুসলিম এ জনগোষ্ঠীটি মৌলিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন সময়ে তাদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে।

২০১৭ সালে মায়ানমারের সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে কয়েক লক্ষ রোহিঙ্গা নাগরিক পালিয়ে বাংলাদেশে চলে আসেন। কিন্ত যেসব রোহিঙ্গা মায়ানমারে রয়ে গেছেন, তাদের ক্যাম্পে আটকে রাখা হয়েছে, যেখানে তাদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হয়। কষ্টের জীবন থেকে বাঁচতে মায়ানমার ও বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গারা ছোট ছোট নৌকায় করে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। কয়েকদিন আগেও ইন্দোনেশিয়ার উপকূল থেকে ১৮৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মায়ানমারে ১১২ রোহিঙ্গার জেল

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার