১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রী খুনের প্রতিবাদে ১২ ঘন্টার বনধ শিলিগুড়িতে, সমস্যায় পর্যটক থেকে নিত্যযাত্রীরা  

পুবের কলম প্রতিবেদক:  শিলিগুড়িতে ছাত্রী খুনের প্রতিবাদে ১২ ঘন্টা  বনধের ডাক দেওয়া হয়েছে। দার্জিলিং সহ  কালিম্পং জেলাতেই এক বনধ পালিত হচ্ছে। কাল থেকে যান চলাচলে এর প্রভাব পড়েছে। শিলিগুড়ি থেকে অল্পসংখ্যক গাড়ি ওঠানামা করছে। সমস্যায় পড়েছেন পর্যটক ও নিত্যযাত্রীরা। শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬ টা থেকে  শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। নবগঠিত গোর্খা সেবা সেনার ডাকে এই বনধ চলছে। জিএনএলএফ, হামরো পার্টি ও সিপিআরএম-এর তরফে এই বনধ সমর্থন করা হয়েছে।

শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুলছাত্রী খুনের ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্ত মাটিগাড়ার লেনিন কলোনির বাসিন্দা। সোমবার গভীর রাতে শিলিগুড়ি পুলিশের বিশেষ তদন্তকারী দল অভিযুক্তকে গ্রেফতার করেছে। সাংবাদিক বৈঠক করে এ কথা জানান, ডিসিপি অভিষেক গুপ্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিহত কিশোরীর সহপাঠী ছিল না। তবে তাদের মধ্যে পরিচয় থাকতে পারে মনে করছে তদন্তকারি আধিকারিকরা।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সোর্স এ ক্ষেত্রে খুব ভাল কাজ করেছে। বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রাথমিক অনুমান, যৌন নিগ্রহের পর খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট দেখে তা নিশ্চিত করা যাবে। তবে খুনের আসল কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। মৃত ছাত্রীর সঙ্গে অভিযুক্তের এক থেকে দু’দিনের পরিচয়। তাকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত হবে।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাত্রী খুনের প্রতিবাদে ১২ ঘন্টার বনধ শিলিগুড়িতে, সমস্যায় পর্যটক থেকে নিত্যযাত্রীরা  

আপডেট : ২৬ অগাস্ট ২০২৩, শনিবার