১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান, রোপওয়ে দুর্ঘটনায় সবাই জীবিত উদ্ধার  

পুবের কলম,ওয়েবডেস্ক: টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় রোপওয়ের তার ছিঁড়ে ঝুলতে থাকা ৬ শিশুসহ মোট আটজনের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার পর পাকিস্তানের সেনা কর্মকর্তারা স্কুল যাওয়ার পথে কেবল কারে আটকে পড়া ২ জন শিক্ষক এবং ৬ শিশুসহ মোট ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আটকে থাকা সবাইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। উদ্ধার কাজের জন্য প্রথমে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু প্রবল বাতাসের কারণে হেলিকপ্টাররের মাধ্যমে উদ্ধার কাজ বন্ধ হয়ে যায়। এরপর এই কাজে নামে দেশটির সেনাবাহিনী এবং ক্যাবল কার এক্সপার্টরা। এভাবে প্রথমে ৫ শিশুকে উদ্ধার করা হয়, এরপর উদ্ধার করা হয় আরও ১ শিশুকে। দীর্ঘ ১৫ ঘণ্টা পর ২ জন শিক্ষককে উদ্ধার করা হয়।  ৮ সদস্যের এই দলটি মূলত ক্যাবল কারে করে স্কুলে যাচ্ছিল। এক শিক্ষক জানিয়েছেন, ওই পাহাড়ি  এলাকায় সড়ক পরিবহণ ব্যবস্থা ভালো না। তাই প্রতিদিন প্রায় ১৫০ শিশু ক্যাবল কারের মাধ্যমেই স্কুলে যাতায়াত করে থাকে। উদ্ধারের পর শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের সুস্থতা নিশ্চিত করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান, রোপওয়ে দুর্ঘটনায় সবাই জীবিত উদ্ধার  

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার