১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় ১৩৩৩৪

পুবের কলম প্রতিবেদক: কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই মেধা তালিকায় স্থান পেয়েছে ১৩ হাজার ৩৩৪ জন। ১৪৩৩৯টি শূন্যপদের জন্য মেধাতালিকায় নাম এল ১৩৩৩৪ জনের। একাধিক বিষয়ে পাওয়া গেল না যোগ্য প্রার্থী। চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বরের পাশাপাশি সব নম্বরই দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সব চাকরিপ্রার্থীদের নম্বর-সহ বিস্তারিত জানতে পারবেন। আট বছর বাদে এই নিয়োগের প্যানেল প্রকাশ করল এসএসসি।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ‘হাইকোর্টে নির্দেশ ছিল, সবকিছুকে মাথায় রেখেই আমরা প্যানেল প্রকাশ করেছি। ৩০ তারিখের পর থেকে হাইকোর্টে শুনানি হয়েছে। আমরা প্রার্থীদের সুপারিশ পত্র দেব কি দেব না, পুরোটাই নির্ভর করছে হাইকোর্টের উপর। হাইকোর্ট যা বলবে আমরা সেই উপায় করব।’

পুরোপুরি আদালতের নির্দেশেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় ১৩৩৩৪

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার