১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে আদিবাসী খুনে  দোষীসাব্যস্ত ১৪

পুবের কলম,ওয়েবডেস্ক: মুদির দোকান থেকে চাল চুরির অভিযোগে মধু নামের এক আদিবাসী মানসিক প্রতিবন্ধী যুবককে নির্দয়ভাবে  খুন করা হয়। কেরলের বিশেষ আদালত মঙ্গলবার আদিবাসী যুবককে লিঞ্চিং এবং হত্যার অভিযোগে ১৪ জনকে দোষী সাব্যস্ত করে। তপসিলি জাতি/তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন অনুসারে মামলার জন্য গঠিত এক বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। প্রসিকিউশনের মামলা ছিল, মধু নামের এক আদিবাসী যুবককে পালাক্কাডের আট্টাপাডিতে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। অভিযুক্তরা মধুকে চাল চুরির অভিযোগে পাশের জঙ্গল থেকে ধরে ফেলে এবং পিটিয়ে খুন করে বলে অভিযোগ ছিল। এরআগে হাইকোর্ট বেশ কয়েকটি শর্তে অভিযুক্তদের জামিন দেয়। পরে বিশেষ আদালত অভিযুক্তরা প্রভাব খাটিয়ে বেশ কিছু সাক্ষীকে প্রভাবিত করায় জামিন নাকচ করে দেয় এবং হাইকোর্টের পর ২০২২ সালেও জামিন বাতিলের বিষয়টি বহাল রাখে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে আদিবাসী খুনে  দোষীসাব্যস্ত ১৪

আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার