১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধার অজান্তে ব্যাঙ্ক থেকে ১৪ লক্ষ টাকা গায়েব, লেকটাউনে ধৃত বৃদ্ধার কেয়ার ম্যানেজার

  পুবের কলম প্রতিবেদক:   বৃদ্ধার শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে ধাপে ধাপে ব্যাঙ্ক থেকে উধাও টাকা।  প্রতারণার এই অভিযোগ লেকটাউনে গ্রেপ্তার বৃদ্ধার দেখভালের জন্য নিয়োজিত বেসরকারি সংস্থার কেয়ার ম্যানেজার। ধৃতের নাম সুদীপ্ত বিশ্বাস। লেকটাউন থানার পুলিশ জানিয়েছে, কালিন্দী অঞ্চলের বাসিন্দা পেশায় চিকিৎসক লিজা মুখোপাধ্যায়ের দায়ের করা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় সুদীপ্তকে।

বৃদ্ধার চিকিৎসক মেয়ে লিজা পুলিশকে জানিয়েছেন যে, তাঁর মা ৭৩ বছরের বৃদ্ধা জয়শ্রী গোস্বামী। লেক টাউন কালিন্দী এলাকায় থাকেন। তিনি পেশার তাগিদে ইংল্যান্ডে থাকেন। বিদেশে থাকার সুবাদে বৃদ্ধা মায়ের দেখভালের জন্য বছর কয়েক আগে বেসরকারি একটি কেয়ার সংস্থা থেকে কেয়ার ম্যানেজার সুদীপ্তকে নিয়োগ করা হয়। সেই থেকে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু চলতি মাসে বৃদ্ধার বিদেশি মেয়ে লিজা বাড়ি ফিরে দেখেন, তাঁর মায়ের ব্যাঙ্ক একাউন্ট থেকে কমবেশি ১৪ লক্ষ টাকা উধাও হয়েছে। কিভাবে গায়েব হলো ওই বিপুল পরিমাণের অর্থ? পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারছে, শারীরিক দুর্বলতার কারণে বৃদ্ধার ব্যাঙ্ক একাউন্ট থেকেও টাকা তুলত সুদীপ্ত। এক্ষেত্রে অনেক সময়ে চেকে স্বাক্ষর ভুলের ছলনায় বৃদ্ধার কাছ থেকে ফাঁকা চেক সই করে নিতো ওই পরিচালক। এরপর নিজের ইচ্ছামতো সেখানে অর্থের পরিমান বসিয়ে, বৃদ্ধার একাউন্ট থেকে টাকা ট্রান্সফারের কার্যক্রম চলতো অভিযুক্ত কেয়ার ম্যানেজার। এই মর্মে জানতে পেরে লেকটাউন থানার পুলিশ বুধবার রাতে বৃদ্ধার পরিচালক সুদীপ্ত বিশ্বাসকে পাকড়াও করে। অভিযুক্ত ব্যক্তিকে বিধাননগর আদালতে তোলা হয়। সেখানে বিচারক ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃদ্ধার অজান্তে ব্যাঙ্ক থেকে ১৪ লক্ষ টাকা গায়েব, লেকটাউনে ধৃত বৃদ্ধার কেয়ার ম্যানেজার

আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার