১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে ১৫তম বিশ্ব হালাল ব্যবসা সম্মেলন  

পুবের কলম,ওয়েবডেস্ক: ‘ওয়ার্ল্ড হালাল বিজনেস’ কনফারেন্সের ১৫তম অধিবেশন শুরু হল লন্ডনে। ব্রিটেনের বিনিয়োগ, ব্যবসা ও শিল্পমন্ত্রকের উদ্যোগে ও হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বেরহাদের সহযোগিতায় এই বিরাট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে যা বিশ্বব্যাপী হালাল ব্যবসা ও অর্থনীতির প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে। ‘সীমাহীন বিশ্বে হালাল সুযোগ’ এই বিষয়বস্তু বা থিমের ওপর এ বছরের সম্মেলনটি আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে বিশ্বের নামিদামি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে একত্রিত হওয়ার সুযোগ দেবে। একইসঙ্গে তারা হালাল স্টেকহোল্ডারদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।  সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বে হালাল ব্যবসার ভবিষ্যতের ওপর বক্তব্য রাখেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি। তাঁর বক্তব্যে উঠে আসে হালাল ব্যবসার প্রসারে মালয়েশিয়ার প্রভাবশালী ভূমিকা ও ‘হালাল কূটনীতির’ কথা। এই দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী হালাল অর্থনীতির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়। আহমদ বলেন, ‘হালাল কূটনীতির মাধ্যমে, আমাদের প্রাথমিক লক্ষ্য হল আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করা, দেশগুলির মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। আমরা হালাল বাজারে আমাদের মিত্রদের প্রবেশাধিকার সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা আমাদের পাশাপাশি হালাল অর্থনীতির বৃদ্ধিতে অংশগ্রহণ করতে পারে।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লন্ডনে ১৫তম বিশ্ব হালাল ব্যবসা সম্মেলন  

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার