০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নদিয়া সীমান্তে ১৬ জন বাংলাদেশি গ্রেফতার

শফিকুল ইসলাম, নদিয়া: নদিয়ায় অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ধরপাকড়ও বেড়েছে। গত দু-মাসে ৩০০’র অধিক বাংলাদেশি নদিয়া সীমান্তে ধরা পড়েছে বলে পুলিশের দাবি। ২ দিন আগেই নদিয়ায় ধরা পড়েছিল ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় গ্রেফতার করা হল ১৬ জন বাংলাদেশিকে। তাদের অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকে। নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছিল।

গত বছরের আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর থেকে উত্তপ্ত সেই দেশ। তারপর থেকে ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ। তারপরও অনেক সময় ভারতীয় দালালদের সাহায্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে তৎপর হয়েছে নদিয়ার পুলিশ। গত কয়েক দিন বেশ কিছুজনকে গ্রেফতার করা হয়েছে। এবার পুলিশের জালে ধরা পড়ল ১৬ জন।

আরও পড়ুন: নদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

স্থানীয় সূত্রের খবর, ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বরনবেড়িয়া নিরালা পাড়া এলাকায় ওই বাংলাদেশিরা গা-ঢাকা দিয়েছিল। ধরা পড়ার পর পুলিশকে তারা জানায়, কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় এ দেশে প্রবেশ করেছিল তারা। এরপর ভারতের পশ্চিম দিকে চলে যায় কর্মসূত্রে। পুলিশের তরফে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ওই বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, তখন নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদিয়া সীমান্তে ১৬ জন বাংলাদেশি গ্রেফতার

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার