১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে ওয়াইন ধ্বংসে ১,৭৮০ কোটি টাকা বরাদ্দ!

পুবের কলম,ওয়েবডেস্ক: অতিরিক্ত ওয়াইন ধ্বংস করতে  ও ওয়াইন উৎপাদকদের সহায়তা দিতে ২০ কোটি ইউরো বরাদ্দ করছে ফ্রান্স সরকার। কিন্তু কী কারণে ওয়াইন ধ্বংস করতে চায় দেশটি? জানা গিয়েছে, ওয়াইনের চাহিদা আগের চেয়ে অনেকটাই কমেছে, মানুষ এখন বিয়ারের প্রতি ঝুঁকছে। এরই পাশাপাশি ফ্রান্সে ওয়াইনের অতিরিক্ত উৎপাদন ও জীবনযাত্রার খরচ বৃদ্ধি ওয়াইন শিল্পে জোর ধাক্কা দিয়েছে। সরকার জানিয়েছে, বরাদ্দ করা ২০ কোটি ইউরো ওয়াইনের অতিরিক্ত স্টক কিনতে খরচ হবে। অতিরিক্ত সেই ওয়াইন দিয়ে তৈরি হবে হ্যান্ড স্যানিটাইজার, সুগন্ধী ও সাফ-সাফাইয়ের পণ্য। ওয়াইন উৎপাদকদেরও অর্থ দিয়ে সহায়তা করবে সরকার। ইউরোপীয় কমিশনের চলতি বছরের তথ্য বলছে, ওয়াইনের ব্যবহার ইতালিতে ৭ শতাংশ, স্পেনে ১০ শতাংশ, ফ্রান্সে ১৫ শতাংশ, জার্মানিতে ২২ শতাংশ ও পর্তুগালে ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সে ওয়াইন ধ্বংসে ১,৭৮০ কোটি টাকা বরাদ্দ!

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার