১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতার পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ওড়িশা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তের নাম শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা। কী কারণে এই খুন? তা অভিযুক্তদের জেরা করে জানা চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, কলকাতার পার্ক স্ট্রিটে এক হোটেল থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত যুবকের পচাগলা দেহ। শুক্রবার সকালে রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলের বক্স খাটের ভিতর থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হোটেল সূত্রে জানা যায়, চলতি মাসের ২২ তারিখ ওই রুমে কয়েকজন যুবক চেক ইন করেছিলেন। তবে বুকিংটি মৃত যুবকের নামে ছিল না। পরদিন তাঁর সঙ্গীরা রুম ছেড়ে চলে যান, কিন্তু ওই যুবক আর দেখা দেননি। দীর্ঘ সময় রুম বন্ধ থাকায় সন্দেহ হয় কর্মীদের। শুক্রবার সকালে দরজা খুলতেই ছড়িয়ে পড়ে দুর্গন্ধ, বক্স খাট খুলে মিলেছে দেহ।

আরও পড়ুন: এসআইআর: তামিলনাড়ুতে খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে ৮৫ লক্ষ ভোটার

পুলিশের প্রাথমিক অনুমান, চেক ইন করার দিনই যুবককে খুন করা হতে পারে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ ও খুনের রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই যুবকের পরিচয় জানতে তৎপর তদন্তকারীরা।

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

আরও পড়ুন: SIR নিয়ে নতুন মামলায় নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাইটক্লাবে নিষিদ্ধ আতশবাজি, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া গোয়া সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, বুধবার