১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাস নিতে কষ্ট: রাজধানীতে শ্বাসকষ্টে ভুগছেন ২ লাখেরও বেশি, তথ্য স্বাস্থ্য মন্ত্রকের

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির বায়ু দূষণ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। বুধবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে ৩৭৫, যা ‘খুব খারাপ’ শ্রেণির। তবে শুধু দিল্লিই নয়, দেশের সমস্ত মেট্রো শহরে বাড়ছে দূষণের মাত্রা। যার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে ফুসফুসের।

দিল্লির বায়ুদূষণ নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলছে। আদালতে একাধিক মামলা হয়েছে। সরকার নানা পদক্ষেপ করছে। কিন্তু, দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বেগ কমছে না। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেছিলেন, দিল্লির বায়ুদূষণের ফলে হাঁটতে বেরিয়ে শ্বাস নিতে সমস্যা হয়। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক সংসদে জানিয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে শুধু দিল্লিতেই প্রায় ২ লক্ষ মানুষের ফুসফুসে সমস্যা দেখা গিয়েছে। তার অন্যতম কারণ বায়ু দূষণ। এই পরিস্থিতিতে পরিবেশ বিশেষজ্ঞরা দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানিয়েছিলেন তাঁরা। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস, দ্রূত আরোগ্য কামনায় গোটা বিশ্ব

দিল্লির বাতাসে শ্বাস নেওয়া যে বিপজ্জনক হয়ে উঠেছে, এক প্রতিবেদনে সেটাই তুলে ধরেছে একিউআই। তাদের তথ্য অনুসারে, দিল্লিতে দূষিত বায়ুকণা পিএম ২.৫-র মাত্রা বেশ কয়েক দিন ধরে ৩০০ ug/m³-র কাছাকাছি রয়েছে। আন্তর্জাতিক মডেল অনুসারে, ২২ ug/m³ পিএম ২.৫-কে একটি সিগারেটের সমতুল্য বিবেচনা করা হয়। সেই হিসেবে ধূমপান না করেও দিল্লির বাসিন্দাদের প্রতিদিন ১৩ থেকে ১৪টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হচ্ছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রধানমন্ত্রী মোদিকে ফোন নেতানিয়াহুর, কি কথা হল দুই রাষ্ট্রনেতার!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্বাস নিতে কষ্ট: রাজধানীতে শ্বাসকষ্টে ভুগছেন ২ লাখেরও বেশি, তথ্য স্বাস্থ্য মন্ত্রকের

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার