১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কটিশ ফার্স্ট মিনিস্টারের পরিবারের ২ সদস্য উদ্ধার

পুবের কলম,ওয়েবডেস্ক: অবশেষে গাজা ছেড়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার  হামজা ইউসুফের শ্বশুর ও শাশুড়ি। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস ও ইসরাইলের সংঘাতের কারণে গাজায় আটকে পড়েন তারা। এরপর শুক্রবার তারা মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছাড়তে সক্ষম হন। এক বিবৃতিতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হামজা ইউসুফ ও তার স্ত্রী নাদিয়া আল-নাকলা। কাতারের মধ্যস্থতায় রাফাহ ক্রসিং খুলে দেয় মিশর। শুধুমাত্র গুরুতর আহত ফিলিস্তিনি ও শত শত বিদেশি ও দ্বৈত নাগরিকত্বের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য  ক্রসিংটি খুলে দেওয়া হয়। রাফাহ ক্রসিং খুলে দেওয়ার তিনদিনে ক্রসিংটি দিয়ে বহু বিদেশি নাগরিক তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন।  শুক্রবার রাফাহ বর্ডার ক্রসিং দিয়ে গাজা থেকে বেরিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের একটি তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই তালিকায় হামজা ইউসুফের শাশুড়ি ও শ্বশুর এলিজাবেথ ও মাগেদ আল-নাকলার নামও রয়েছে। এরপরই এক বিবৃতিতে হামজা ইউসুফ ও তার স্ত্রী নাদিয়া আল-নাকলা বলেন, ‘আজ সকালে রাফাহ ক্রসিং দিয়ে নাদিয়ার বাবা-মা গাজা থেকে বের হয়ে আসতে পেরেছেন এ কারণে আমরা খুবই খুশি।’ বিবৃতিতে তারা আরও বলেন, ‘এই চার সপ্তাহ আমাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। আমরা এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। তবে গাজাবাসীদের ভোগান্তির জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কটিশ ফার্স্ট মিনিস্টারের পরিবারের ২ সদস্য উদ্ধার

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার