২৩ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালদায় করোনা আক্রান্ত ২ বছরের শিশু

টিনা প্রামাণিক, মালদা: মালদায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাসের জীবাণু। ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের এক শিশু গত শনিবার জ্বর, সর্দি-কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ওয়ার্ডের অন্যত্র রাখা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, ‘এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনও নির্দেশিকা আসেনি। তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

আরও পড়ুন: জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর বাংলা, দেওয়ালিতে কার্বাইড গান ব্যবহার, মালদহে চোখ হারাতে বসেছে নয়জন শিশু-কিশোর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শুনানিতে অনুপস্থিত তিন লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটার, নাম বাদ যাওয়ার আশঙ্কা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালদায় করোনা আক্রান্ত ২ বছরের শিশু

আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার