১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ: আফ্রিকার মসজিদে সংরক্ষিত ২০০ বছরের প্রাচীন পবিত্র কুরআন

পুবের কলম,ওয়েবডেস্ক: ২০০ বছরেরও বেশি প্রাচীন  একটি হাতে লেখা পবিত্র কুরআনের অনুলিপির সন্ধান  মিলেছে দক্ষিণ আফ্রিকায়। অনুলিপিটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বো কাপ শহরের এক মসজিদে সংরক্ষিত রয়েছে। অনুলিপিটি নিজ হাতে লিখেছিলেন  নির্বাসিত এক ইন্দোনেশীয় ইমাম। আশির দশকের মাঝামাঝি সংস্কারের কাজের সময় স্রমিকরা বো কাপ শহরের আউয়াল মসজিদের চিলেকোঠায় একটি ব্যাগের মধ্যে কুরআনটি খুঁজে পান। গবেষকদের বিশ্বাস, তুয়ান গুরু (শিক্ষক) নামে পরিচিত ইমাম আবদুল্লাহ ইবনে কাদি আবদুস সালাম নিজ হাতে কুরআনের এই অনুলিপি লিখেছিলেন। ডাচ উপনিবেশের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে ১৭৮০ সালে ইন্দোনেশিয়ার তিডোর দ্বীপ থেকে রাজনৈতিক বন্দি হিসাবে তুয়ান গুরুকে কেপটাউনে নির্বাসিত করা হয়। এরপরেই তিনি নিজের স্মৃতি থেকে কুরআনের এই অনুলিপিটি রচনা করেন। মসজিদ কমিটির সদস্য ক্যাসেম আবদুল্লাহ বলেন, ‘এটার ওপরে অনেক ধুলা পড়েছিল। দেখে মনে হচ্ছিল ১০০ বছরেরও বেশি সময় ধরে কেউ ওই চিলেকোঠায় প্রবেশ করেনি। নির্মাণকারীরা তুয়ান গুরুর লেখা ধর্মীয় গ্রন্থের একটি বাক্সও খুঁজে পেয়েছিলেন।’প্রথম কয়েকটি পৃষ্ঠা বাদে পুরো কুরআনটি ভালো অবস্থায় ছিল। তবে এটি বাঁধাই করা না থাকায় পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। যার ফলে ছয় হাজারেরও বেশি আয়াত সম্বলিত কুরআনের পৃষ্ঠাগুলো সঠিক ক্রমান্বয়ে সাজানো গবেষকদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কালো এবং লাল কালিতে আরবি হরফের লিপিগুলো এখনও স্পষ্ট রয়েছে। উদ্ধারের পর কুরআনের সংরক্ষণ ও পৃষ্ঠাগুলো ক্রমান্বয়ে সাজানোর দায়িত্ব পড়ে প্রয়াত মওলানা ত্বহা করণের উপর। কেপটাউন ভিত্তিক মুসলিম বিচারিক পরিষদের প্রধান আইনজীবী ছিলেন তিনি। এরপর থেকেই জনসাধারণের জন্য আউয়াল মসজিদে প্রদর্শিত হচ্ছে কুরআনের এই কপিটি। ১৭৯৪ সালে তুয়ান গুরুই এই মসজিদ  প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম মসজিদ হিসাবে পরিচিত।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ: আফ্রিকার মসজিদে সংরক্ষিত ২০০ বছরের প্রাচীন পবিত্র কুরআন

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার