০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০১৬ সালে টেটের প্যানেল দশদিনে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে শিক্ষক নিয়োগে দুর্নীতি বিষয়ক মামলা। গত ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার বুধবার শুনানি চলে এদিন। সেখানে বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ‘৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে’। যদি প্যানেল আগেই প্রকাশ হয়ে থাকে, তাহলে সেই প্যানেলের হার্ড কপি ও সফট কপি উভয়ই এজলাসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

উল্লেখ্য, গত ২০১৪ সালে যে টেট নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। ৪২ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। এর আগে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ‘আগামী ১০ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ২০১৬ সালের ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে’। যদি এই প্যানেল ইতিমধ্যেই জনসমক্ষে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে তার হার্ড কপি ও সফট কপি উভয়ই আদালতের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০১৬ সালে টেটের প্যানেল দশদিনে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার