০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২২ বছরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া খুনে ধৃত ১৯-এর তরুণী সহ ৪

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২২ বছরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত উঠে এল এক তরুণীর নাম। প্রধান অভিযুক্ত সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃত তরুণীর বয়স ১৯ বছর। মৃতের নাম প্রভাস।

বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। চার বন্ধুর সঙ্গে  মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন প্রভাস। ঠিক সেই সময় তানিয়া আরও তিন বন্ধুকে নিয়ে স্কুটি করে এসে তাঁদের গাড়ি আটকায়। প্রভাসের দুই বন্ধুর সঙ্গে ঝামেলা হয় তানিয়ার। ধারালো অস্ত্র দিয়ে প্রভাস সমেত গাড়িতে থাকা চারজনের ওপরে হামলা চালায় অভিযুক্তরা। বন্ধুরা আহত হলেও,  প্রভাস গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর,  চিকিৎসা চলাকালীন তাঁর  মৃত্যু হয়।

আরও পড়ুন: গ্রেফতার করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে

পুলিশ জানিয়েছে, তানিয়াই এই খুনের ঘটনার মূল দোষী। এই ঘটনায় জড়িত আরও দুইজনের বিরুদ্ধে অতীতেও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। প্রভাসের দুই বন্ধুর সঙ্গে সুসম্পর্ক ছিল তানিয়ার। তাঁদের সঙ্গে ঝামেলার এই ঘটনা ঘটায় সে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে আটক আরও এক চিকিৎসক

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে গ্রেফতার মুসলিম স্কুল শিক্ষক

সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২২ বছরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া খুনে ধৃত ১৯-এর তরুণী সহ ৪

আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার