১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খবর করতে গিয়ে ইহুদি হামলায় নিহত ২৫ সাংবাদিক, রিপোটার্সদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়, বার্তা ইসরাইলের

পুবের কলম, ওয়েবডেস্ক:  অবিরাম বোমাবর্ষণ চালাচ্ছে ইসরাইল। গাজায় নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ জন সাংবাদিক।সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  সিপিজে বিবৃতি, ওই নিহত সাংবাদিকদের মধ্যে ২৪ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি ও ১ জন লেবাননের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৮ সাংবাদিক আহত ও ৯ জন নিখোঁজ অথবা আটক অবস্থায় থাকার খবর জানতে পেরেছে সিপিজে। সিপিজে তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।

সিপিজে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দিন থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এসব সাংবাদিক হতাহত, নিখোঁজ বা আটকের শিকার হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতাহত সাংবাদিকদের তথ্য জোগাড় করেছে সিপিজে। এই সমস্ত সাংবাদিকরা ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন হামাস-সমর্থিত রেডিও আল-আকসার। এই সংবাদমাধ্যমের ৭ সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইসরেল  প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজায় আসা সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।

নিহত অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ইয়াম আবদুল্লাহ।  সাইদ আল-তাওয়েল নামের এক সাংবাদিক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তিনি আল-খামাসা নামের ফিলিস্তিনের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪ জন ফ্রিল্যান্সার সাংবাদিক। তাঁরা সবাই ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত হন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খবর করতে গিয়ে ইহুদি হামলায় নিহত ২৫ সাংবাদিক, রিপোটার্সদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়, বার্তা ইসরাইলের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার