১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় প্রাণ গেল  ২৫৬ ফিলিস্তিনির

পুবের কলম,ওয়েবডেস্ক: গাজা ‍উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ শিশুও রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন ১,৭৮৮ জন। গাজা উপত্যকার পাশ্ববর্তী শহর তাল-আল-হাওয়া এবং রেড ক্রিসেন্টের আল-কুদস হাসপাতালে বোমাবর্ষণ করেছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে সেখানে গাজার শত শত বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলের বোমাবর্ষণে গাজা উপত্যকার বহু বাড়িঘর ও আবাসিক ভবন গুঁড়িয়ে গেছে। এছাড়াও দক্ষিণ গাজার নাসের ও ইউসেফ-আল-নাজ্জার হাসপাতালগুলোও ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে। যার ফলে এই হাসপাতালগুলোতে আহতদের আর কোনও সেবা দেওয়া সম্ভব হবে না ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় এখনও পর্যন্ত ১,৯০০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত সাড়ে ছয় হাজারেরও বেশি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৪ ঘণ্টায় প্রাণ গেল  ২৫৬ ফিলিস্তিনির

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, শনিবার