১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে ৩ দিনের জাতীয় শোক

পুবের কলম,ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায়  ইসরাইলি বাহিনীর হামলায় নিহতদের সম্মানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এই ঘোষণা করেন। এরদোগান বলেন,  হাজারো শহিদের প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব শহিদদের বেশিরভাগই শিশু এবং নিরীহ অসামরিক নাগরিক। তাঁর রথায়, ‘তুরস্কের নাগরিক হিসেবে আমাদের হৃদয়ে ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য আমরা কষ্ট অনুভব করি।’  এর আগে, গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে মিশর। গাজায় গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরানও। বুধবার গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলায় ৬০০ মানুষের প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে ৩ দিনের জাতীয় শোক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার