২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

পুবের কলম,ওয়েবডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঝাড়খণ্ডে হাসপাতালের একাংশ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত অন্তত তিন । ঝাড়খণ্ডের জামশেদপুরের এজিএম হাসপাতালে ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে ওই হাসপাতালের একটি জরাজীর্ণ অংশ আচমকাই ভেঙে পড়ে।

উক্ত সময়ে ১৫ জন ওই ভবনের মধ্যে উপস্থিত ছিলেন। তবে সেই সংখ্যা আরও বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদ্ধারকারীদের। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং উদ্ধারকারী দল। ঘটনাস্থলে যান পুলিশও।  ধ্বংসস্তূপের নীচে শুরু হয় প্রাণের সন্ধান। রাতভর ধ্বংসস্তূপ সরিয়ে একে একে আটকে পড়া মানুষদের বার করে আনে উদ্ধারকারী দল। সেখানেই তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।  রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

আরও পড়ুন: খাস কলকাতায় দুই ভাইকে এলোপাথারি ছুরির কোপ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরানের বিক্ষোভকারীদের তিন দিনের সময়সীমা বেঁধে দিল সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

আপডেট : ৪ মে ২০২৫, রবিবার