পুবের কলম, ওয়েবডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের খরমল এলাকায়। বৈষ্ণোদেবী যাওয়ার পথে এই বাস দুর্ঘটনা ঘটে। আগুন লেগে ঝলসে যান অন্তত চারজন। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। জম্মু ও কাশ্মীরের রিয়াসির ডেপুটি কমিশনার বাবিলা রকওয়াল জানাচ্ছেন, তীব্র গরমে বাসের পেট্রল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে।আরও পড়ুন:
ইঞ্জিন থেকেই দ্রুত গোটা বাসে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা।
দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।আরও পড়ুন:
চলতি বছরের গোড়াতেই ভয়ংকর ঘটনা ঘটেছিল বৈষ্ণোদেবী মন্দির চত্বরে। পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৩ জন।