১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় গাজায় ৪৭টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইল-হামাসের যুদ্ধে গাজার ৪৭  পরিবারকে নিশ্চিহ্ন করেছে ইহুদি বাহিনী। ওই পরিবারে মোট ৫০০ জন সদস্য ছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর,  ইসরাইলের বিমান হামলায় গাজায় কমপক্ষে ২৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত  ১০ হাজার। নিহতের মধ্যে সাত শতাধিক শিশু  ও পাঁচ শতাধিক মহিলা রয়েছে বলে জানানো হয়। এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই মহিলা ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ দিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পদাতিক বাহিনী গাজায় স্থানীয়ভাবে অভিযান চালিয়েছে। যদিও তারা দাবি করেছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে নির্বিচার এসব হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি হামলায় গাজায় ৪৭টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার