১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে মন্দিরে জলের ট্যাঙ্কে ডুবে মৃত ৫ যুবক

পুবের কলম, ওয়েবডেস্ক:  এক মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে যুবকের। জানা গেছে, একটি মন্দিরের জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হয়েছে তাদের। মন্দিরে পুজো চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদের দেহ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  মৃতদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। চেন্নাইয়ের শহরতলির মন্দিরে পুজো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। একটি উৎসবের অঙ্গ  হিসাবে মন্দিরের ট্যাঙ্কে নেমেছিলেন ওই পাঁচ জন। সে সময়ই তারা সেখানে ডুবে যায়।

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের শহরতলি কিলকাট্টালাইয়ে ধর্মলিঙ্গেশ্বরার মন্দিরের ঘটনা। পুলিশ সূত্রে খবর,  মৃতদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সেই মন্দিরেই চলছিল তীর্থভারি উৎসব। সেই উৎসবে অংশ নিতে ধর্মলিঙ্গেশ্বরার মন্দিরে জড়ো হয়েছিলেন প্রচুর ভক্ত। তার মধ্যেই  ছিলেন ওই পাঁচ জন তরুণ। মন্দিরের মুভারাসামপেট ট্যাঙ্কে নেমেছিলেন তাঁরা।  সে সময়ই মন্দির সংলগ্ন ওই জলাশয়ে তলিয়ে যান তাঁরা। খবর পেয়ে পালাভানথাঙ্গাল  থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দমকলের বাহিনীও আসে। উদ্ধার কাজ চালিয়ে জলাশয়  থেকে পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তামিলনাড়ুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬, আহত ২৮

মৃতদের নাম রাঘবন,  যোগেশ্বরণ, বাণেশ, রাঘবন এবং আর সূর্য। মৃত তরুণরা সাঁতার  জানতেন কি না তা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মুখে দাড়ি, কাশ্মীরি চিকিৎসককে ডাক্তারিতে ভর্তি নিল না বেসরকারি হাসপাতাল

সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তামিলনাড়ুতে মন্দিরে জলের ট্যাঙ্কে ডুবে মৃত ৫ যুবক

আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার