পুবের কলম প্রতিবেদকঃ বাগুইআটিতে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর জখম ৫ যাত্রী। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বাগুইআটি-হাতিয়াড়া রুটের জর্দাবাগান এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রের খবর, বাগুইআটির দিক থেকে একটি অটো তিন জন যাত্রী চাপিয়ে হাতিয়াড়ার দিকে যাচ্ছিল।
সেই সময় উল্টো দিক থেকে আসা ৩০সি রুটের একটি বেসরকারি বাস ওই অটোয় ধাক্কা মারে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোয় অল্প সংখ্যক যাত্রী থাকার কারণে চালক দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বাসটির চালকও দ্রুত গতিতে একটি রিক্সাকে ওভারটেক করতে গিয়ে অটোর মুখোমুখি ধাক্কা মারে। এই ঘটনায় অটোর যাত্রীরা গুরুতর আহত হয়।
আর বাসে থাকা দুই ব্যক্তির সামান্য আঘাত লাগে। স্থানীয়রা আটো ও বাস মিলিয়ে জখম পাঁচ যাত্রীকে উদ্ধার করে ভি আই পি রোড সংলগ্ন জোড় মন্দিরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। বাগুইআটি থানার পুলিশ ঘাতক বাস এবং অটো দুটিকেই আটক করেছে।আরও পড়ুন: