১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্য প্রক্রিয়াকরণে ৫০ হাজার কোটির বিদেশি বিনিয়োগ, দাবি মোদির

পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতের খাদ্য বৈচিত্র্য বিশ্বের প্রতিটি বিনিয়োগকারীর জন্য বড় সম্ভাবনা। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানের সূচনায় এই মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমাদের মজবুত খাদ্য সংস্কৃতি হাজার হাজার বছরের যাত্রার ফল। খাদ্য শুধু আমাদের স্বাস্থ্য গঠনই নয়, মানসিক স্বাস্থ্যেরও বড় কারণ। সুষম খাদ্য, স্বাস্থ্যকর খাবার এবং ঋতু অনুসারে খাওয়ার কথা আয়ুর্বেদেও বলা আছে। এদিন মোদি দাবি করেন, তার সরকারের শাসনামলে গত ৯ বছরে ৫০ হাজার কোটি টাকা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে দেশের ফুড প্রসেসিং সেক্টরে। এই সময়কালে প্রসেসড ফুডের রফতানিও ১৫০ শতাংশ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। তার সরকারের শিল্প-সহায়ক ও কৃষি-সহায়ক নীতির জন্যই এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। ওয়াকিফহাল মহল জানাচ্ছে, দেশের ফুড সেক্টরে বিফ রফতানি অত্যন্ত অর্থকরী। মোদি জমানায় হিন্দুত্ববাদীরা এর বিরোধিতা করে গোরক্ষার প্রচার চালান। তারপরও বিফ রফতানিতে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ তালিকায়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাদ্য প্রক্রিয়াকরণে ৫০ হাজার কোটির বিদেশি বিনিয়োগ, দাবি মোদির

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার