০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হানায় রাষ্ট্রসংঘের ৫৩ কর্মকর্তা নিহত

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায়  ইসরাইলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় রাষ্ট্রসংঘের অন্তত ১৪ জন কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গত তিন সপ্তাহে গাজায় রাষ্ট্রসংঘের নিহত কর্মীর সংখ্যা দাঁড়াল ৫৩ জনে। রাষ্ট্রসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি বিমান বাহিনীর গত ২১ দিনের বোমাবর্ষণে গাজায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১৪ লক্ষ ফিলিস্তিনি ও তাদের মধ্যে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার উপত্যকার ১৫০টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এ শিবিরগুলোই পরিচালনা করে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি হানায় রাষ্ট্রসংঘের ৫৩ কর্মকর্তা নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার