১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৫,৫৯৩ মহিলা-শিশু,  ধবংস ৪৭টি মসজিদ

পুবের কলম, ওয়েবডেস্ক: ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে এ পর্যন্ত ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর। নিহতদের মধ্যে  ৩ হাজার ৪৫৭ জন শিশু আর ২ হাজার ১৩৬ জন মহিলা,  ৪৮০ জন বৃদ্ধ।  পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। নিখোঁজ ১ হাজার ৯৫০ জন এদের মধ্যে ১ হাজার ৫০ জনই শিশু। আহত হয়েছেন ২০ হাজারের বেশি।

নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই হামলায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।

৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরাইলে এখন পর্যন্ত ১ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তিন শতাধিক সেনা। এ ছাড়া নিজেদের বন্দীদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে গাজায় আটক করে রেখেছেন হামাস যোদ্ধারা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার তিন সপ্তাহ পেরিয়েছে। এ সময়ে গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে অন্তত ৪৭টি মসজিদ। হামলা হয়েছে সাতটি গির্জায়। গাজার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দফতর, উপাসনালয়—কিছুই বাদ যায়নি। গাজার সরকারি তথ্য দফতর জানিয়েছে, গত তিন সপ্তাহে সেখানে ২০৩টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে ৮০টি সরকারি দপ্তর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৫,৫৯৩ মহিলা-শিশু,  ধবংস ৪৭টি মসজিদ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার