১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় ভয়াবহ তুষারঝড়ে মৃত ৫৭

পুবের কলম, ওয়েবডেস্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় প্রত্যক্ষ করছেন মার্কিনিরা। এরই মধ্যে এ ঝড়ে ঠান্ডা ও তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫৭ জনের। কেবল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো কাউন্টিতেই প্রাণ হারিয়েছেন ২৭ জন।

আমেরিকায় তুষারঝড়ে আক্রান্ত রাজ্যগুলি হল, কলোরাডো, ইলিনয়, কানসাস, কেন্টাকি, মিশিগান, মিসৌরি, নেব্রাস্কা, নিউ ইয়র্ক, ওহিও, ওকলোহামা টেনেসি এবং উইসকনসিন।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ বলেন, ‘ভয়ঙ্কর এ তুষারঝড়ে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছি। কারণ এরই মধ্যে আয়ার কাউন্টি তুষারে ঢেকে যাচ্ছে, বাফেলোর বেশিরভাগ এলাকাসহ অধিকাংশ এলাকার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।’

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

মঙ্গলবার বিকেল পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে উল্লেখ করে মার্ক পোলোনকার্জ আরও বলেন, ‘আমরা আশার আলো দেখতে পাচ্ছি, তবে সেখানে পৌঁছাতে এখনও অনেক দেরি।’

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

নর্থইস্ট রিজিওনাল ক্লাইমেট সেন্টারের মতে, এর আগে ১৯৭৭ সালে বাফেলোতে এর চেয়েও ভয়াবহ তুষারঝড় হয়েছিল। সে সময় ২৯ জন মানুষ ঠান্ডা এবং পিচ্ছিল রাস্তায় বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। সে সময় তুষারপাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে, বাফেলো বিমানবন্দরে ৪৯ ইঞ্চিরও বেশি বা ৪ ফুটেরও বেশি পুরু তুষার জমেছিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় ভয়াবহ তুষারঝড়ে মৃত ৫৭

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার