১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ৬ পর্যটক

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই গাড়ি। গাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘটনায় ছয় জন পর্যটকের মৃত্যু হয়েছে। ওই ছয় পর্যটক উত্তরকোশীতে ট্রেকিং করতে গিয়েছিলেন। মৃত পাঁচ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে তিনজন নিউ গড়িয়ার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মধ্যে এক সিলিন্ডার ছিল। আর সেটা ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটে। বোলেরো গাড়িটি গঙ্গোত্রী হাইওয়ের  কামান্দের কাছে খাদে পড়ে যায়। বিস্ফোরণে পুরো গাড়িটিতে আগুন ধরে যায়। ঝলসে ও খাদে পড়ে সকলের মৃত্যু হয়েছে সকলের। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ৯৪ নম্বর জাতীয় সড়ক থেকে খাদে গাড়ি জ্বলন্ত অবস্থায় পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ড থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত তিনজন একই পরিবারের সদস্য। তাঁরা যে গাড়িতে করে যাচ্ছিলেন, সেই গাড়ির চালকও নিহত। চালকের পরিচয় এখনও জানা যায়নি। মৃত তিন জনের বাড়ি  নিউ গড়িয়া এলাকার শ্রীনগরে। বাকি দু’জন উত্তর ২৪ পরগনার নৈহাটি ও ব্যারাকপুর এলাকার বাসিন্দা। মৃতরা হলেন নিউ গড়িয়ার শ্রীনগরের বাসিন্দা নীলেশ ভুঁইয়া (২৩), তাঁর বাবা মদনমোহন ভুঁইয়া (৬১) এবং মা ঝুমুর ভুঁইয়া (৫৯)। মারা গেছেন নৈহাটির শ্যাম রোডের বাসিন্দা প্রদীপ দাশ (৪৭) এবং ব্যারাকপুরের বাসিন্দা দেবমাল্য দেবনাথ (৪৩)।

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ৬ পর্যটক

আপডেট : ২৫ মে ২০২২, বুধবার