পুবের কলম ওয়েব ডেস্ক: নিট-ইউজি ২০২৩-এ উত্তীর্ণ হয়েছে মোট ১১.৪ লক্ষ পরীক্ষার্থী। এদের মধ্যে ১ লক্ষ ৪ হাজার ৩৩ জন সুযোগ পাবে এমবিবিএস পড়ার। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ৫৪ হাজার ২৭৮ জন পড়ুয়া সুযোগ পাবে। বাকি সিটগুলি রয়েছে বেসরকারি কলেজে। এছাড়া বিডিএস-র জন্য ২৭ হাজারের বেশি সিট রয়েছে।
আয়ুশ ও ভেটেরিনারিতে রয়েছে যথাক্রমে ৫২,৭২০ ও ৬০৩ টি সিট। দেখা গেছে এমবিবিএস এ দেশের সেরা মেডিক্যাল কলেজগুলিতে সুযোগ পাওয়া ৭০ শতাংশ পড়ুয়ারা দেশের ৯ টি রাজ্যর বাসিন্দা। এই রাজ্যের ছেলেমেয়েদের নিট-ইউজি ২০২৩ পাশের প্রবণতা সবথেকে বেশি।আরও পড়ুন:
৪০০ বা তার বেশি পেয়েছে এমন পড়ুয়াদের ৬৫ শতাংশই দেশের ৮ টি রাজ্যের বাসিন্দা। ওই ৮ টি রাজ্য হল- বিহার, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাডু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।
অন্যদিকে ৬২০-র বেশি যে পড়ুয়ারা পেয়েছেন, তাদের বেশিরভাগই দিল্লির বাসিন্দা। দিল্লি থেকেই সাফল্যের হার সবথেকে বেশি।আরও পড়ুন:
দেশে মোট ৩২২ টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সিট রয়েছে তামিলনাডুতে। সেখানে মোট ৫ হাজার ২০০টি সিট রয়েছে। মহারাষ্ট্রে ৪৮০০, উত্তরপ্রদেশে ৪৩০০। গুজরাত, কর্ণাটক, রাজস্থান, পশ্চিমবঙ্গে ৩ হাজারের বেশি সিট রয়েছে।