১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিকার মালিতে সোনার খনিতে ধস, নিহত ৭৩

পুবের কলম,ওয়েবডেস্ক: আফ্রিকার মালিতে সোনার খনিতে ধস। মৃত ৭৩।  মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ওমর সিদিবে  সংবাদমাধ্যমে জানান, প্রথমে প্রচন্ড জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। এখনও পর্যন্ত ৭৩ জন মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানায়। তবে ওই বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

এদিকে মালির সরকার ‘শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছে। এছাড়া খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে নিরাপত্তার বিধানগুলো মেনে চলতে এবং শুধুমাত্র সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতেও বলেছে সরকার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফ্রিকার মালিতে সোনার খনিতে ধস, নিহত ৭৩

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার