১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে ৮ ভারতীয় নৌ কর্মকর্তার মৃত্যুদণ্ড

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের পক্ষে  গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ৮ সদস্যকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কাতারের একটি আদালত। বৃহস্পতিবার ঘোষণা করা এ রায়ে বিস্ময় প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক। ফাঁসির রায় হওয়া আট প্রাক্তন ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা। এ রায়ের প্রতিক্রিয়ায় ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘মামলার রায়ে আমরা হতবাক। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। রায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার প্রক্রিয়া চলছে।’ মৃত্যুদণ্ড পাওয়া প্রাক্তন নৌসেনারা কাতারের ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও স্বল্প পরিসরে কিছু সেবা দিত। ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসাল্টেন্সি সার্ভিসেসের স্পর্শকাতর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন ওই নৌসেনারা। ওই বিভাগে সাবমেরিন সম্পর্কিত কার্যক্রম চলত। আর ওই কাজের ফাঁকেই ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সময় ধরা পড়েন তারা। ২০২২ সালের আগস্টে কাতারের গোয়েন্দা বিভাগ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা কাতারের তথ্য ইসরাইলে পাচার করছিলেন। গ্রেফতারের পর একাধিকবার তাদের জামিনের আবেদন করা হলেও, সেগুলো নাকচ করে দেয় কাতারি কর্তৃপক্ষ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতারে ৮ ভারতীয় নৌ কর্মকর্তার মৃত্যুদণ্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার