পুবের কলম ওয়েব ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অষ্টম বিশ্ব হালাল শীর্ষ সম্মেলন। একই সাথে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নবম হালাল এক্সপোও চলছে সেখানে। এ দুটি ইভেন্টে ৪০টি দেশের প্রায় ৫০০ সংস্থা অংশ নেবে বলে জানা গেছে। আয়োজকরা আশা করছে, চার দিনের এই ইভেন্টে দেশি-বিদেশি ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৪০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হবেন। আগামী রবিবার পর্যন্ত ইভেন্ট চলাকালে ১১টি ভিন্ন ভিন্ন সেশনে অর্ধ শতাধিক আন্তর্জাতিক বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
তুরস্ককে ৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থের হালাল বাজারের কেন্দ্রে পরিণত করাই এই এক্সপোটির মূল লক্ষ্য। ওয়ার্ল্ড হালাল সামিট কাউন্সিলের প্রধান ইউনুস ইতে বলেন, আগামী পাঁচ বছরে বাজারটি ১০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে হালাল অর্থনীতি বিশ্ব বাজারের চেহারাই বদলে দেবে। ওআইসি হালাল এক্সপোতে প্রসাধনী, টেক্সটাইল, অর্থ, পর্যটন, বিশেষ করে খাদ্যের মতো বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এছাড়া লজিস্টিক, প্রকাশনা, প্যাকেজিং ও শিক্ষার মতো খাতের ব্যবসাগুলোও এই এক্সপোতে অংশ নেবে।ইস্তান্বুলে অষ্টম বিশ্ব হালাল সম্মেলন শুরু
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২২, ১৩:১০
আরও খবর
ব্রেকিং: আতঙ্কের মধ্যেই আজ যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস
আন্দোলন জারি, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা
ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে মরুরাজ্যে ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর
রাজ্য থেকে শুরু হল হজযাত্রা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ