২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৯২ অভিবাসন প্রত্যাশীকে বিবস্ত্র অবস্থায়  উদ্ধার

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্কের সীমানা অতিক্রম করে গ্রিসে প্রবেশ করেছিল ৯২জন অভিবাসন প্রত্যাশী। সম্প্রতি তাদের বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। এই ঘটনায় একে-অপরকে দোষারোপ করছে আঙ্কারা ও এথেন্স। গ্রিসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে তুরস্ক। তুর্কি-গ্রিক সীমান্ত এলাকা থেকে ৯২ অভিবাসন প্রত্যাশীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধারের এই দৃশ্য মিডিয়ায় প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে বিশ্বে। গত শনিবার গ্রিসের উত্তরাঞ্চলীয় তুর্কি সীমান্তের কাছ থেকে চরম মানবেতর অবস্থায় ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের পর থেকেই পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত দুই দেশ।

যদিও কেন অভিবাসীরা বিবস্ত্র ছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। একইসঙ্গে এ ঘটনায় তুরস্কের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে গ্রিস। তবে এ কথা সবাই জানেন যে, অভিবাসীদের জীবন বাঁচাতে তুরস্কের মতো মানবিক ভূমিকা বিশ্বের আর কোনও দেশ পালন করেনি। উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও বহু দেশের চেয়ে এগিয়ে তুরস্ক।

অপরদিকে, গ্রিসের উপকূলরক্ষী ও সেনার বিরুদ্ধে অভিবাসী নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। তাই অভিবাসীদের নগ্ন করার ঘটনায় গ্রিস দায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রিসের অভিযোগের পর তুর্কি সরকার জানায়, তুরস্কের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনও অভিযোগ অতীতে কেউ প্রমাণ করতে না পারেনি।’ এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘ।  ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সংস্থাটি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৯২ অভিবাসন প্রত্যাশীকে বিবস্ত্র অবস্থায়  উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার