পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের বিরোধী নেতারা এক বাক্যে স্বীকার করছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। বিরোধী নেতাদের ঘরে যখন তখন ঢুকে পড়ছে ইডি–সিবিআই। একই কথা তথ্য দিয়ে বললেন এনসিপি নেত্রী ও শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে। বুধবার তিনি বলেন, সরকার পার্লামেন্টে যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা সম্প্রতি যে মামলাগুলি দায়ের করেছে, তার ৯৫ শতাংশই বিরোধী নেতাদের বিরুদ্ধে করা হয়েছে। নাম না করে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন সুলে। বুধবারই মহারাষ্ট্র কোঅপরেটিভ ব্যাঙ্ক কেলেঙ্কারি মামালায় ইডির অফিসে হাজিরা দেন এনসিপি বিধায়ক ও শরদ পাওয়ারের নাতি রোহিত পাওয়ার। এদিন রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে ইডির অফিস পর্যন্ত পৌঁছে দেন সুপ্রিয়া সুলে।
১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তদন্তকারী সংস্থার ৯৫ শতাংশ মামলা বিরোধী নেতাদের বিরুদ্ধে : সুপ্রিয়া সুলে
-
সামিমা এহসানা - আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
- 21
ট্যাগ :
95 pc cases filed by central probe agencies are against Oppn leaders claims Sule citing data তদন্তকারী সংস্থার ৯৫ শতাংশ মামলা বিরোধী নেতাদের বিরুদ্ধে বললেন সুপ্রিয়া সুলে
সর্বধিক পাঠিত






























