পুবের কলম, ওয়েবডেস্ক: নাইজেরিয়ায় বেশ কয়েকটি গ্রামে ধর্মীয় বিবাদে হামলা চালায় একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। এই হামলায় মৃত্যু হয়েছে ১০০ জনের বেশি মানুষের। স্থানীয় প্রশাসনের দাবি, মৃত্যুর সংখ্যা ১১৩। আহতের সংখ্যা কমপক্ষে ৩০০। বিগত কয়েক বছর ধরেই ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় জর্জরিত রাজ্যটি। স্থানীয় মুসলিম পশুপালক এবং ক্রিস্টান কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে বিবাদ। সেই ঘটনাকে আরও উস্কে দিতেই ওই অঞ্চলগুলিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী। ডাকাত’ হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলি ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালায়। হত্যার পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে ধর্মীয় সংঘর্ষের জেরে অসংখ্য মানুষের মৃত্যুতে সমালোচনার মুখে পড়েছে নাইজেরিয়ান সরকার।
০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত শতাধিক, সমালোচনার মুখে নাইজেরিয়ান সরকার
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- 153
সর্বধিক পাঠিত





















