০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে চিন্তা, বাধ্যতামূলক ৭ দিনের হোম আইসোলেসন

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1-কে নিয়ে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের ৭ দিনের আইসোলেসনে থাকা বাধ্যতামূলক করল কর্নাটক সরকার। গতকাল নতুন করে ৭৪ জন আক্রান্ত হয়েছেন কর্নাটকে। আক্রান্তদের মধ্যে ৫৭ জনই বেঙ্গালুরুর বাসিন্দা। নয়া সাব-ভ্যারিয়েন্টে মৃত্যু হয়েছে দু’জনের। আগাম পরিস্থিতির উপর নজর রাখতে মঙ্গলবারই ওই নির্দেশ জারি করেছে রাজ্যটি। নির্দেশিকার বলা হয়েছে, সরকারি ও বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সংক্রমণ ধরা পড়লে ৭ দিন হোম আইসোলেসনে থাকতে হবে। প্রতিদিন ৫ হাজার কোভিড পরীক্ষা করা হবে। যাঁদের কোমর্বিডিটি রয়েছে এবং বর্ষীয়ান নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শিশুদের জ্বর, সর্দিকাশি দেখা দিলে তাদের স্কুলে না পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যায় বাংলা দ্বিতীয়
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রক্ষা ৪০ লক্ষ ভোটার!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে চিন্তা, বাধ্যতামূলক ৭ দিনের হোম আইসোলেসন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার